কাতলা মাছের পাতুরি (Katla fish paturi recipe)

Mousumi Dutta Roy @cook_108355389
কাতলা মাছের পাতুরি (Katla fish paturi recipe)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই দু’রকমের সর্ষে, পোস্ত, দু'টি কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।
- 2
তারপর সর্ষে-পোস্ত বাটার মিশ্রণের সঙ্গে হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ সরষের তেল, জল ঝরানো টক দই,স্বাদমতো নুন দিয়ে ফেটিয়ে নিন।
- 3
ধুয়ে রাখা মাছের পেটি মিশ্রণে ভাল করে মাখিয়ে নিন।
- 4
এরপর কলাপাতা টুকরো করে কেটে ধুয়ে নুন জলে ভাপিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। কলাপাতা ভাপিয়ে নিলে মোড়ার সময় ফেটে যাবে না।
- 5
এবার পাতায় সরষের তেল মাখিয়ে একটি করে মাছ দিয়ে, উপর থেকে কাঁচালঙ্কা দিয়ে মুড়ে নিন। এ ভাবে সমস্ত মাছ এক এক করে কলপাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন ।
- 6
তারপর কড়াইতে তেল দিয়ে উল্টে-পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের পাতুরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/23983761



মন্তব্যগুলি