❣️পিঁয়াজ কলি দিয়ে কুঁচো চিংড়ি ভাজি❣️
আমার খুব পছন্দের একটা তরকারি
রান্নার নির্দেশ
- 1
এখন পিঁয়াজ কলি বাজারে যথেষ্ট পাওয়া যাচ্ছে, কিনে আনলাম দুই মুঠি। ধুয়ে নিয়ে কুচি কুচি কাটলাম যতটা ছোট করে কাটা যায়। কুঁচো চিংড়ি ভাড়াড়েই ছিল । গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম। রসুন কুচি করে নিলাম, কাঁচা মরিচ ফালি করে নিলাম।
- 2
- 3
কড়াইতে তেল গরম করে কুঁচো চিংড়ি অল্প ভেজে তুলে রাখলাম। রসুন হালকা ভেজে নিলাম। হলুৃদ গুড়া, জিরা গুড়া, ধনে গুড়া, লবন সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম।
- 4
কেটে রাখা পিঁয়াজ কলি কড়াইতে দিয়ে পিঁয়াজ কলির উপর কুঁচো চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিলাম । (পানি দেওয়া যাবে না, পিঁয়াজ কলি থেকে যে পানি বের হবে তাতেই তরকারি রান্না হয়ে যাবে) চুলার আঁচ অল্প করে দিলাম । দশ মিনিট পর ঢাকনা তুলে চামচ দিয়ে পিঁয়াজ কলি নেড়েচেড়ে উল্টিয়ে-পাল্টিয়ে দিলাম ।
- 5
আরও দশ মিনিট পর ঢাকনা তুলে সিদ্ধ হয়েছে কিনা দেখে, ঝাল লবন টেস্ট করে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে খেলাম আমি আর আমার বন্ধু। বন্ধু বলল, "দোস্ত স্বাদ হয়েছে সেই রকম চোস্ত!!"
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি