❣️শিম-ডিম মিক্সড ভর্তা❣️

এই ভর্তা এক পেশাদার বাবুর্চির বাড়িতে খেয়েছি। স্বাদটা জিহ্বায়, মগজে লেগে আছে। তাই বাড়িতে চেষ্টা করলাম , স্বাদ অতটা হয় নাই! তবুও অনেক ভাল লেগেছে।
❣️শিম-ডিম মিক্সড ভর্তা❣️
এই ভর্তা এক পেশাদার বাবুর্চির বাড়িতে খেয়েছি। স্বাদটা জিহ্বায়, মগজে লেগে আছে। তাই বাড়িতে চেষ্টা করলাম , স্বাদ অতটা হয় নাই! তবুও অনেক ভাল লেগেছে।
রান্নার নির্দেশ
- 1
একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে শিম, আলু ও কাঁচা মরিচ সিদ্ধ হতে দিলাম। পিঁয়াজ, রসুন কুচি কুচি করে কেটে নিলাম । অন্য একটা পাত্রে শুকনা মরিচ টেলে নিলাম, রসুন লালচে করে ভেজে নিলাম ।
- 2
ডিমটা পিঁয়াজ, কাঁচা মরিচ, লবন দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিলাম।
- 3
শিম সিদ্ধ হলে নামিয়ে হাতে চিপে পানি ঝরিয়ে শিমের দুই পাশের শিড়া ছাড়িয়ে নিলাম, আলুর খোসা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ শিম আলু হাতে ম্যাশ করে নিলাম।
- 4
কড়াইতে সামান্য তেল দিয়ে পিঁয়াজ কুচি ভেজে নিলাম । অল্প আচেঁ ম্যাশ করা শিম আলু দিয়ে সাথে ঝুরা ঝুরা ডিম ভাজা দিয়ে সাথে রসুন ভাজা দিয়ে নেরে চেরে নামিয়ে নিলাম।
- 5
ভর্তার সাথে কাঁচা সরিষার তেল সবসময় ভাল লাগে তাই একটু সরিষার তেল কাঁচাই যোগ করে ভাল করে হাতে মেখে খেলাম গরম গরম ভাতের সাথে । সেই রকম টেস্ট!!
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি