রান্নার নির্দেশ
- 1
টমেটো ভাল করে ধুয়ে কেটে নিন। কাটার সময় টমেটোর চোখের সাদা অংশটুকু ফেলে দিতে হবে। কড়াইতে পানি দিয়ে টমেটো জ্বাল দিতে হবে। এখন পিঁয়াজ, আদা রসুন বাটা, শুকনা মরিচ দিতে হবে। টমেটো সিদ্ধ ভালমত হয়ে এলে নামিয়ে ছেঁকে নিতে হবে।
- 2
এখন চিনি, শুকনা মরিচ গুড়া, লবন দিয়ে টমেটো পিউরি আবার জ্বাল দিতে হবে। পানি টেনে আসবে। ঘন হয়ে আসলে টমেটো পিউরিটা ছিটকে ছিটকে কড়াইয়ের বাইরে পড়বে। এখন কর্ণফ্লাওয়ার পানিতে গুলে অল্প অল্প করে দিতে হবে । এতে এটা আরও ঘন হবে। সোডিয়াম বেনজয়েড সমপরিমান গরম পানিতে গুলে এতে ঢেলে দিতে একটু নেরেচেরে কুসুম কুসুম গরম থাকতে থাকতেই কাঁচের বয়ামে ভরতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/24508052






মন্তব্যগুলি