রান্নার নির্দেশ
- 1
মটরশুটি খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে উনুনে পানিসহ জ্বাল দিয়ে সিদ্ধ করুন। দিয়ে দিন হলুদ গুড়া, মরিচ গুড়া, লবন। পানি এমনভাবে দিতে হবে যেন মটরশুটি সিদ্ধ হলে পানি সবটুকু শুকিয়ে যায়।
- 2
চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে বা শিল পাটায় বেটে নিন।
- 3
কড়াইয়ে সরিষার তেল দিয়ে রসুন কোয়া লাল করে ভেজে নিন। পিঁয়াজ হালকা করে ভাজুন। এবার বাটা মটরশুটি, কুচি করে কাটা কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন । পানি পানি ভাবটা শুকিয়ে আঠা আঠা ভাব হলে নামিয়ে উপভোগ করুন গরম গরম ভাতের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/24533269






মন্তব্যগুলি