আলু দিয়ে মুরগি রান্না

Salam Talukder @salamtalukder
রান্নার নির্দেশ
- 1
মুরগি কেটে কুটে ধুয়ে ১চা চামচ হলুদ গুড়া, ১ চা চামচ মরিচ গুড়া ও সামান্য লবন দিয়ে মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।
- 2
কড়াইয়ে তেল গরম করে গরম মসলা ভাজুন । পিঁয়াজ কুচি ভেজে হালকা বাদামি রং করুন। আদা রসুন দিয়ে ৫ মিনিট ভাজুন যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটো সস আর জিরা বাদে বাকি সব গুড়া মসলা দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন। সাথে দিয়ে দিন আলু । দ্যান মাংস দিয়ে ৫ মিনিট কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢেকে দিন।
- 3
মাংস সিদ্ধ হয়ে গেলে ঝাল লবন চেখে নিন। লাগলে দিন, না লাগলে না দিন। অল্প আচে দমে রাখুন ৫ মিনিট। নামানোর আগে জিরা গুড়া ছড়িয়ে দিন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/24533445




মন্তব্যগুলি