রান্নার নির্দেশ
- 1
পটল ধুয়ে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিন।
- 2
পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। (শিল পাটায় বাটলে স্বাদ ভিন্ন হয় কিন্তু সময় বেশি লাগে ও কষ্টসাধ্য)।
- 3
কড়াইয়ে তেল গরম করুন। কালোজিরা ফোড়ন দিন। শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিন। রসুন লাল করে ভাজুন, পিঁয়াজ হালকা ভাজুন। ব্লেন্ড করা পটল, কাঁচা মরিচ কুচি ও লবন দিয়ে ভাজতে থাকুন। ভেজে রাখা শুকনা মরিচ হাত দিয়ে গুড়া করে পটলের উপর ছড়িয়ে দিন।
- 4
সিদ্ধ করা পটলে থাকা পানি শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/24642617







মন্তব্যগুলি