রান্নার নির্দেশ
- 1
ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা। সজনে কেটে ধুয়ে সামান্য হলুদ মরিচ আর লবন মিশিয়ে রাখুন।
- 2
পিঁয়াজ কেটে নিন, রসুন কোয়া থেতো করে নিন। কাঁচা মরিচ দুই টুকরা করে নিন লম্বাভাবে।
- 3
কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, পাঁচ ফোড়ন, গোটা জিরা ফোড়ন দিন । মসলা ফাটতে শুরু করলে ডাল দিয়ে মিশিয়ে নিন। সব গুড়া মসলা দিয়ে ভালমত মিশিয়ে দিন। এই সময় সামান্য পানি দিন যাতে মসলা পুড়ে না যায়। মসলা কষানো হয়ে গেলে সজনে দিয়ে পরিমানমত পানি ও লবন দিয়ে ঢেকে দিন। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, সিদ্ধ ঠিকমত হয়ে গেলে ঝাল লবন টেস্ট করে চুলা বন্ধ করে দিন। 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন। (আমি ঘণ ডাল খাই তাই ঘণ করেছি, আপনারা পাতলা ডাল খেলে পানি আরও 1/4 লিটার দিতে পারেন)
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/24784040









মন্তব্যগুলি