ডিম খিচুড়ি
বাদলা দিনে খিচুড়ি খেতে কার না ভাললাগে?
রান্নার নির্দেশ
- 1
চাল ও মসুর ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। মুগ ডাল ও মাষ কলাই ডাল শুকনা কড়াইয়ে ভাজুন। হালকা সুগন্ধ বের হলে আলাদা পাত্রে নামিয়ে রাখুন। অন্য একটা পাত্রে পানি গরম করুন।
- 2
কড়াইয়ে ঘি গরম করে তেজপাতা, এলাচ দারচিনি শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজুন । গরম মসলার গন্ধ বের হলে ধুয়ে রাখা চাল- ডাল দিয়ে ভাজতে থাকুন । এইসময় নাড়তে হবে অনবরত, না হলে চাল মুড়ির মত ফুটবে। দিয়ে দিন ভেজে রাখা মুগ ও মাষ কলাই ডাল। আরও একটু নাড়াচাড়া করে কেটে রাখা পিঁয়াজ, মরিচ আদা, রসুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনে গুড়া, জিরা গুড়া পাঁচ ফোড়ন গুড়া দিয়ে নাড়াচাড়া করুন।
- 3
ভালমত ভাজা হলে খুব সুন্দর গন্ধ বের হবে। এখন এতে গরম পানি ঢেলে ঢেকে দিন। সাথে দিন লবন। মিনিট 10 পরে ঢাকনা তুলে ডিম ফেটে খিচুড়ির মধ্যে ভালমত মিশিয়ে চিনি দিয়ে আবার ঢেকে দিন। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন হয়ে গেলে ধনে পাতা(ঐচ্ছিক) দিয়ে চুলা বন্ধ করে 5 মিনিট চলার উপর ঢেকে রাখুন । হয়ে গেল আপনার ডিম খিচুড়ি আর উপভোগ করুন মাংস, মাছ ভাজা বা অন্য কোন সবজি ভাজার সাথে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি