পেয়াঁজ দিয়ে চিঁড়ের পোলাও
#আরসি ইহা মহারাষ্ট্রে'র খুব সহজ ও সুস্বাদুকর প্রাতঃরাশ পদ।
রান্নার নির্দেশ
- 1
চিঁড়ে ভালো করে ধুয়ে অতিরিক্ত জল ঝরিয়ে আলাদা করে রাখুন।
- 2
ঢিমে থেকে মাঝারি আঁচে শুকনো খোলায় ২-৩ মিনিট চিনাবাদাম ভাজুন। প্যান থেকে সরিয়ে নিন।
- 3
ওই একই প্যানে তেল দিন ও গরম হলে, ডুমো আলু বাদামী করে ভাজুন। প্যান থেকে তুলে সরিয়ে রাখুন।
- 4
ওই একই তেলে কালো সর্ষে দানা দিন। এটা ফাটতে দিন।
- 5
এতে এবার গোটা জিরা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
- 6
ঢিমে আঁচে এতে এবার পেয়াঁজ কুচি দিয়ে ১-২ মিনিট ভাজুন।
- 7
এবার ভাজা আলু,রোস্টেড চীনাবাদাম,কারী পাতা দিয়ে ২-৩ মিনিট নাড়ুন।
- 8
চিঁড়ে দিয়ে ভালোকরে মেশান।
- 9
এবার হলুদ গুঁড়ো, নুন ও চিনি দিন। ভালোকরে মিশিয়ে ঢিমে আঁচে ৩-৪ মিনিট ধরে নাড়ুন।
- 10
এবার ধনেপাতাকুচি দিয়ে ভালোকরে মেশান।
- 11
এবার পাতিলেবুর রস দিয়ে দিন এবং ৩০ সেকেন্ড রাঁধুন ও গ্যাস বন্ধ করুন।
- 12
এবার গরমাগরম পেয়াঁজ দিয়ে চিঁড়ের পোলাও পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি