রান্নার নির্দেশ
- 1
এঁচড়ের ডালনা বানাতে প্রথমে এঁচড় নেওয়া হল।
- 2
এর খোসা ছড়িয়ে ডুমো করে কাটুন। ছুরিতে এবং হাতে অনেকটা তেল লাগিয়ে নিন কারণ এঁচড় খুবই আঠালো।
- 3
বড় বাটিতে জল নিয়ে হলুদ গুঁড়ো দিন। এতে টুকরো করা এঁচোড়গুলো ভেজান। এটা আঠালোভাব দূর করে। এঁচড় টুকরোগুলো জলে আধাসেদ্ধ করে জল ঝরিয়ে নিন।
- 4
আলুর খোসা ছাড়িয়ে শুকনো করে নিন। পুরু প্যানে সর্ষের তেল দিয়ে গরম করতে হবে।
- 5
তেল থেকে ধোঁয়া ছাড়লে, ডুমো আলু বাদামী করে ভাজুন। এঁচড় টুকরোগুলো ও ভাজুন। সরিয়ে রাখুন।
- 6
এই একই তেলে তেজপাতা, দারুচিনি,এলাচ,লবঙ্গ দিয়ে এক মিনিট নাড়ুন।
- 7
এক চা চামচ চিনি মেশান।
- 8
আদা বাটা, দিয়ে ১-২ মিনিট বা যতক্ষন না আদার কাঁচা গন্ধ দূর হয়,নাড়ুন। টম্যাটো কুচি, শুকনো লঙ্কাগুঁড়ো, অল্প নুন দিন। ঢেকে দিন এবং টম্যাটো গোলে যাওয়া অবধি রাঁধুন।
- 9
জিরা বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা ও অল্প জল দিয়ে কষুন। মশলা থেকে তেল ছাড়লে, ভাজা আলু ও এঁচোড় মেশান।
- 10
অনেকটা উষ্ণ জল দিন,যেন সবজিগুলো ডুবে থাকে। এবার নুন,চিনি, ঘী ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিন।প্যান ঢাকুন এবং কিছুক্ষন রাঁধুন এবং গরম গরম পরিবেশিত হবে।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি