পাখির বাসায় আলু-চিজ বল
স্টার্টার এবং স্ন্যাকস
রান্নার নির্দেশ
- 1
প্যানে মাখন বা ঘী দিয়ে বাদামী করে সিমাই ভেজে কনডেন্সড মিল্ক যোগ করে কয়েক মিনিট নাড়ুন। এটা চেপে কাগজের মোল্ড এ বসান এবং পাখির বাসার আকৃতি তৈরী করুন।
- 2
আলু সেদ্ধ করে খোসা ছড়িয়ে মেখে নিন।
- 3
মাঝারি আঁচে প্যানে অল্প তেল গরম করে নিন। পেয়াঁজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন। পেয়াঁজ যেন বাদামী হয়।
- 4
এতে আলু মাখা, নুন, গোলমরিচ,কর্ন,মটরশুঁটি দিয়ে দিন। এবার ছোট ছোট বল বানান, এগুলো কাপের মত আকার দিন।
- 5
কিছুটা করে চিজ প্রত্যেক কাপের মাঝে দিয়ে মুড়ে বল আকারে গড়ে নিন।
- 6
কর্নফ্লাওয়ার ও জল দিয়ে মিশ্রণ বানান।
- 7
এই বলগুলো মিশ্রণে ডুবিয়ে, পাঁউরুটি'র গুঁড়ো লাগিয়ে নিন।
- 8
পুরু প্যানে তেল গরম করুন এবং চিজ বলগুলো বাদামী করে ভাজুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7311999












মন্তব্যগুলি