নারকেল দিয়ে পাটিসাপটা

#নারকেলদিয়েরান্না( বাঙালি পদ্ধতি) এটা বাংলার অতি পরিচিত একটি পিঠে যাতে পুর হিসেবে নারকেল কোড়া ভরা থাকে।
নারকেল দিয়ে পাটিসাপটা
#নারকেলদিয়েরান্না( বাঙালি পদ্ধতি) এটা বাংলার অতি পরিচিত একটি পিঠে যাতে পুর হিসেবে নারকেল কোড়া ভরা থাকে।
রান্নার নির্দেশ
- 1
একটা বাটিতে নারকেল কোড়ার সঙ্গে গুড় ও চিনি মেশান।#নারকেলদিয়েরান্না(বাঙালি পদ্ধতি) এটা বাংলার অতি পরিচিত একটি পিঠে যাতে পুর হিসেবে নারকেল কোড়া ভরা থাকে।
- 2
নাড়তে থাকুন,যতক্ষন না এটা আঠালো হচ্ছে, ১৫-২০ মিনিট লাগবে। এতে খোয়াক্ষীর মিশিয়ে সরিয়ে রাখুন। এবং ঠান্ডা হতে দিন।
- 3
এরই মধ্যে একটি বাটিতে চালের গুঁড়ো, ময়দা, সুজি, এক চিমটে নুন ও জল দিয়ে মেশান। সাবধানে মেশান যাতে কোনো ডেলা না থাকে।
- 4
ননস্টিক প্যান গরম হলে, কয়েক ফোঁটা তেল ছিটান এবং ময়দা মিশ্রণ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোলাকার আকৃতি বানান। ভাজুন এবং ফুলে উঠতে দিন।
- 5
টাটকা বানানো পাটিসাপটা'র পুর এই গোলাকার রুটির মাঝে রাখুন এবং মুড়ে নিন। বাদামী করে ভাজুন। বাকিগুলো একইভাবে করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি