নারকেল দুধ ও সর্ষে বাটা সহযোগে চিংড়ি

Deepanjali Das @cook_12081198
চিংড়ি বাঙালির সদা সর্বদা প্রিয় সিফুড।
নারকেল দুধ ও সর্ষে বাটা সহযোগে চিংড়ি
চিংড়ি বাঙালির সদা সর্বদা প্রিয় সিফুড।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে সরিয়ে রাখুন।
- 2
প্যানে সর্ষের তেল দিয়ে গরম করুন।
- 3
এতে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে রাঁধুন, যখন ৭৫ ভাগ রান্না হয়ে যাবে তখন অন্য প্লেটে তুলে রাখুন।
- 4
ওই একই তেলে পেয়াঁজ টুকরো, কাঁচা লঙ্কা, সর্ষে দানা ও টম্যাটো টুকরো দিন।
- 5
কয়েক মিনিট রাঁধার পর, এতে ছেঁকে নেওয়া সর্ষে বাটা, নুন, হলুদ গুঁড়ো, এক চিমটে চিনি, নারকেল দুধ ও ভাজা চিংড়ি দিয়ে দিন।
- 6
পরিণত বুঝে নুন, চিনি দিন এবং যতটা ঘন রাখতে চান ততটা জল দিন।
- 7
ঢিমে আঁচে ফুটতে দিন।
- 8
ভাত দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312006








মন্তব্যগুলি