রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেয়াঁজ ও কাঁচা লঙ্কা কুচে রাখুন। গাজর কুড়ে সরিয়ে রাখুন।
- 2
বাটিতে ওটস, বেসন, ও প্রয়োজনমত জল ঢালুন। ২০ মিনিট ঢেকে সরিয়ে রাখুন।
- 3
সমস্ত উপকরণ মেশান। এবার এতে পেয়াঁজকুচি, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ভালোকরে মেশান।
- 4
এবার ২-৩ বড় চামচ ফেটানো টকদই মিশিয়ে ব্যাটার বা মিশ্রণটি আরও মসৃণ করে ফেটান।
- 5
গরম ননস্টিক ফ্রাইপ্যানে রিফাইন্ড তেল লাগিয়ে নিন এবং এক হাতা মিশ্রন নিয়ে প্যানের মাঝে ঢালুন। সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে গোলকার করে নিন এবং ছোট গোলাকার প্যানকেক এর মত বানান।
- 6
দুপিঠ গাঢ় বাদামী করে ভেজে নামান।
- 7
ওটস চিল্লার উপর অল্প চাট মশলা বা শুষ্ক ফল ছড়িয়ে রায়তা বা টম্যাটো সস দিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312339




মন্তব্যগুলি