রান্নার নির্দেশ
- 1
বড় বড় করে ফুলকপি কেটে নুন জলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
- 2
এরপর জল ঝরিয়ে শুকিয়ে নিন। পেয়াঁজ দুটুকরো করে কেটে মিক্সারে মিহি করে বাটুন।
- 3
কাজুবাদাম ও পোস্ত একত্রে মিহি করে বাটুন।
- 4
এবার প্যানে তেল গরম করে ফুলকপিগুলো হালকা বাদামী করে ভাজুন। অতিরিক্ত তেল মুছে পাশে সরিয়ে রাখুন। ওই একই তেলে ১ চা চামচ ঘী মেশান। এবার শুকনো লংকা ভেজে তুলে রাখুন।
- 5
গোটা গরম মশলা, কালো গোলমরিচ ও তেজপাতা ফোরণ দিয়ে নাড়ুন।
- 6
এবার পেয়াঁজবাটা দিয়ে মাঝারি আঁচে রাঁধুন।
- 7
৫ মিনিট পর আদা-রসুন বাটা দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়া অবধি রাঁধুন।
- 8
১০ মিনিট ধরে রাঁধতে হবে।
- 9
এবার কাজু ও পোস্ত বাটা দিয়ে মাঝারি আঁচে ১০- ১৫ মিনিট রাঁধুন।
- 10
এবার ফুলকপি দিয়ে কষান। ১ কাপ জল দিয়ে দিন। প্যান ঢেকে দিন এবং ১৫-২০ মিনিট ঢিমে আঁচে রাঁধুন।
- 11
যখন ঝোল ফুটে যাবে তখন নুন,চিনি,ফেটানো টকদই দিয়ে আরও ৫ মিনিট রাঁধুন।
- 12
শেষে কেওড়া জল ও ভাজা শুকনো লঙ্কাটি দিয়ে দিন। ঝোল ভালো করে নেড়ে নিন এবং গ্যাস বন্ধ করে দিন।
- 13
রুটি, নান অথবা পরোটা দিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি