গাঙ ট্যাংরার ঝাল

এটি একটি চিরাচরিত বাঙালি সাইড ডিশ। এটি খুবই সুস্বাদুকর ও লোভনীয় পদ। এটি স্বাস্থ্য এর পক্ষে বিশেষকরে অসুস্থদের জন্য খুবই উপকারী।
গাঙ ট্যাংরার ঝাল
এটি একটি চিরাচরিত বাঙালি সাইড ডিশ। এটি খুবই সুস্বাদুকর ও লোভনীয় পদ। এটি স্বাস্থ্য এর পক্ষে বিশেষকরে অসুস্থদের জন্য খুবই উপকারী।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ খুব ভালোকরে জলে ধুয়ে নিন, নয়ত খুব বাজে গন্ধ বেরোবে। মাছ ১ বড় চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করুন।
- 2
বেগুন, বিন, আলু মোটামুটিভাবে কাটুন। কাঁচা লঙ্কা চিরে নিন।
- 3
কড়া আঁচে কড়াইতে তেল দিয়ে গরম করুন। তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দিন। এবার মাছের টুকরোগুলো দিন। একসাথে বেশি মাছ তেলে ছাড়বেন না। নয়ত মাছগুলো ওল্টাতে গিয়ে ভেঙ্গে যেতে পারে। এবার কড়াই ঢেকে দিন এবং আঁচ বাড়িয়ে দিন। এক মিনিট পর আঁচ কমিয়ে ঢাকা খুলে দিন। এবার মাছগুলো তুলে নিন। এবার বাকি মাছগুলো এভাবে ভাজুন। এরপর বড়ি ভাজুন।
- 4
ওই একই তেলে কালোজিরা ফোরণ দিন, এরপর সমস্ত সবজি দিয়ে নাড়ুন। এবার নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো মেশান। সবজি নরম হওয়া অবধি মাঝারী আঁচে রাঁধুন।
- 5
এবার জল দিয়ে ফোটান। ফুটতে শুরু করলে মাছগুলো ও বড়িগুলো দিয়ে দিন।
- 6
ছোট বাটিতে জলে ময়দা বা করনস্টার্চ গুলে নিন এবং ঝোলে ঢেলে দিন। ফুটে ঝোল ঘন হয়ে এলে ২-৩ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত ও গন্ধরাজ লেবু সহযোগে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি