পনীর ধনিয়া আদরকি কোর্মা
রান্নার নির্দেশ
- 1
ব্লেন্ডারে ধনেপাতা, কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিন।
- 2
বাটিতে টকদই, ধনেপাতা-কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ময়দা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একত্রে মেশান।
- 3
প্যানে ১ বড় চামচ তেল গরম করুন। এতে গোটা জিরা, কালো গোলমরিচ দানা, লবঙ্গ, তেজপাতা মিশিয়ে নাড়ুন।
- 4
এবার এতে টকদই মিশ্রণ দিয়ে দিন এবং ভালোকরে নাড়ুন। ফুটতে দিন।
- 5
অল্প জল দিয়ে আবার নাড়ুন এবং আবার ফোটান।
- 6
পনীর মিশিয়ে দিন।
- 7
১ চা চামচ চিনি ও স্বাদমত নুন দিন।
- 8
মাঝারী আঁচে ৫ মিনিট রাঁধুন।
- 9
১ বড় চামচ ফ্রেশ ক্রিম মেশান।
- 10
গ্যাস বন্ধ করে দিন। রুটি বা নান সহযোগে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312609




মন্তব্যগুলি