মিনি বার্গারস
Debjani Bhattacharjee @cook_13351126
যেকোনো পার্টি মাতিয়ে দেবে এই মিনি বার্গার, বিশেষ করে বাচ্চারা তো ভালোবাসবেই।
মিনি বার্গারস
যেকোনো পার্টি মাতিয়ে দেবে এই মিনি বার্গার, বিশেষ করে বাচ্চারা তো ভালোবাসবেই।
রান্নার নির্দেশ
- 1
বাটিতে মুরগির মাংস, কোচানো পেয়াঁজ-আদা-রসুন-চিলিফ্লেক্স-পার্সলে-নুন ও ডিম মিশিয়ে এক ঘন্টা ম্যারিনেট করুন।
- 2
গ্রিল প্যানে মাখন দিন।
- 3
মাংসের ছোট ছোট প্যাটি বানিয়ে গ্রিল করে নিন।
- 4
এবার মিনি বার্গার গুলো মাঝবরাবর দুভাগে ভাগ করে নিন।
- 5
এতে এবার মেয়োনিজ লাগিয়ে দিন, তারপর এর উপর লেটুস দিন, তার উপর চিকেন প্যাটি, তার উপর পেয়াঁজ, শশা ও চিজ এভাবে পরপর দিয়ে দিন।
- 6
বার্গারের অন্য অংশটি উপরে দিয়ে ঢেকে দিন এবং টুথপিক দিয়ে সবটা আটকে দিন।
- 7
মাইক্রোওয়েভ এ বার্গার গুলো ৩০ সেকেন্ড চালিয়ে নিন যাতে চিজ গলে যায়।
- 8
আপনার মিনি বার্গার এবার পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312635



মন্তব্যগুলি