ত্রিবর্ণ সিমাই সুইস রোল

#ত্রিবর্ণ পোস্ট ১ স্বাধীনতা দিবসের সপ্তাহে এই সুইট ডিশ টি আমি বানিয়েছিলাম।
রান্নার নির্দেশ
- 1
উপরের স্তর:- ননস্টিক প্যানে ১ চা চামচ ঘী গরম করে তাতে এক ভাগ সিমাই নেড়েচেড়ে নিন এবং ৩-৪ বড় চামচ দুধ মিশিয়ে ফোটান। সিমাই যেন নরম হয়ে যায়। এতে এবার এক চিমটে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিন। এবার ২ বড় চামচ গুঁড়ো দুধ ও ১ বড় চামচ চিনি (স্বাদমত) মেশান। সিমাই আঠালো হওয়া অবধি রাঁধুন। যখন রান্না হয়ে যাবে তখন ফয়েল পেপারের ওপর সিমাই দিয়ে পাতলা করে এবং চারকোণা আকারে বিছিয়ে নিন।
- 2
দ্বিতীয় স্তর:- ননস্টিক প্যানে ১ বড় চামচ ঘী গরম করুন। এতে এবার ২-৪ বড় চামচ দুধ মেশান। এরপর গুঁড়ো দুধ ও ১ বড় চামচ চিনি (স্বাদমত) ও এলাচ গুঁড়ো (ঐচ্ছিক) মেশান। প্যানের চারিপাশ থেকে সহজেই যদি ছেড়ে আসে মিশ্রণটি তাহলে এটি তৈরী হয়ে গেছে। আগের অরেঞ্জ সিমাই এর স্তরের উপর এই সিমাই বিছিয়ে দিন সুন্দর করে। এর উপরে কাজুবাদাম কুচি ছড়িয়ে দিন।
- 3
তৃতীয় স্তর:- এটা প্রথম স্তরের মত এক। শুধু ফুড কালার অন্য। এতে সবুজ ফুড কালার মেশাতে হবে। আঁচ থেকে নামিয়ে এই মিশ্রণটি সবার উপরে বিছিয়ে দিন। তাহলেই তৃতীয় স্তর সম্পূর্ণ হয়ে যাবে।
- 4
এবার ফয়েল পেপার এর সাহায্যে প্রত্যেকটি স্তর একত্রে রোল করে নিয়ে সুইস রোল বানান।
- 5
ফয়েল পেপার এর সাথে রোল ভাঁজ করে রেফ্রিজারেটর এ ২-৩ ঘন্টা রেখে দিন।
- 6
বার করে গোল গোল করে কেটে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি