ডিমের মোমো

ত্রিবর্ণ পোস্ট২ এটি খুবই সহজ ও সাধারণ রেসিপি কিন্তু খুব সুস্বাদুকর।
ডিমের মোমো
ত্রিবর্ণ পোস্ট২ এটি খুবই সহজ ও সাধারণ রেসিপি কিন্তু খুব সুস্বাদুকর।
রান্নার নির্দেশ
- 1
উপরের খামি বানানোর জন্য:- প্রথমে ময়দা ৩ ভাগে ভাগ করুন। এক ভাগ ময়দা সবুজ ফুড কালার, জল, ও তেল দিয়ে মাখুন। দ্বিতীয়ভাগ ময়দা কমলা ফুড কালার, নুন, তেল দিয়ে মাখুন এবং তৃতীয়ভাগ জল, নুন দিয়ে মাখুন। মন্ডগুলো যেন নরম হয় এবং ঢেকে রাখতে হবে।
- 2
পুর বানানোর জন্য:- প্যানে তেল গরম করুন, সমস্ত উপকরণ একে একে দিন, ডিম দেবেন না। পেয়াঁজ নরম হওয়া অবধি ভাজুন। এবার ডিম ফেটিয়ে এতে মিশিয়ে দিন। ডিমের ভুর্জি হওয়া অবধি সমানে নাড়ুন। প্লেটে ঢেলে নিন।
- 3
প্রত্যেক রঙের মন্ড থেকে অল্প অংশ নিয়ে একত্রে লেচি বানিয়ে নিন এবং লুচির মত বেলে নিন। এবার এর ভেতর পুর ভরে আপনার পছন্দমত একটি ডিজাইন করে গড়ে নিন।
- 4
এরই মধ্যে আপনি মোমো বানাচ্ছেন তাই গ্যাস ওভেনে স্টিমার বসান। মোমো তৈরী হয়ে গেলে মোমোগুলো স্টিমারে বসান এবং নরম ও সেদ্ধ হওয়া অবধি রাখুন।
- 5
এবার আপনার মোমো তৈরী, গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি