দুধ পুলি
এটি চিরাচরিত ঐতিহ্যবাহী বাঙালি পদ। #পুরভরা
রান্নার নির্দেশ
- 1
প্যানে এক কাপ জলে এক চিমটে নুন মিশিয়ে ফোটান। এক কাপ চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট ফোটান। ঢাকা খুলে ভালোকরে নেড়ে মন্ড বানান। এবার ভিজে কাপড় দিয়ে মন্ড মুড়ে রাখুন।
- 2
ফ্রাই প্যানে ঘী গরম করুন। এতে স্বাদমত গুড়, নারকেল দিয়ে নাড়ুন যাতে সমস্ত উপকরণ মিশে যায়। পুর তৈরী হয়ে গেল (শক্ত না আবার নরম ও না)।
- 3
মন্ড থেকে লেচি কেটে কাপের মত গড়ে নিন। এবার এর মধ্যে পুর দিয়ে মুড়ে দিন।
- 4
পুলিগুলো মোমোর মত হবে।
- 5
এক লিটার দুধে ২ বড় চামচ চিনি মিশিয়ে ফোটান, দুধ অর্ধেক পরিমান হয়ে এলে পুলিগুলো দিয়ে দিন। এতে এবার ৪-৫ বড় চামচ নারকেল দিয়ে আরও ২০ মিনিট ফোটান। এবার স্বাদমত গুড় দিয়ে দিন।
- 6
তাহলেই দুধ পুলি তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312727




মন্তব্যগুলি