কমলালেবুর লস্যি

Sukanya Chakraborty @cook_14413988
রান্নার নির্দেশ
- 1
প্রথমে টাটকা কমলা লেবুর রস নিংড়ে বার করে নিন। দুটো গ্লাসের জন্য লস্যি বানানোর জন্য, দেড় গ্লাস টকদই ও আধা গ্লাস দুধ (টকদই এর টকভাব কমানোর জন্য), ২-৩ বড় চামচ মধু, বিটনুন (স্বাদমত) নিয়ে নিন। পদ্ধতি:- প্রথমে মিক্সারে টকদই, দুধ, মধু ও নুন একত্রে বেটে নিন। এতে কমলা লেবুর রস মিশিয়ে ভালোকরে নাড়ুন। আপনি যদি চান মধুর পরিবর্তে চিনি মেশান। ব্যাস আপনার কমলালেবুর লস্যি খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। বিশেষ দ্রষ্টব্যঃ- এটা না রেখে সঙ্গেসঙ্গে খেয়ে নিন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312844



মন্তব্যগুলি