আলু দিয়ে ধাবার মতো মাংসের ঝোল

রান্নার নির্দেশ
- 1
মাংস টা মাখাতে হবে দই, ভাজা মসলা,হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা-রসুন বাটা দিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
আলু ভাজতে হবে নুন আর হলুদ দিয়ে। আর তুলে রেখে দিতে হবে।
- 3
পরিমান মতো তেল দিয়ে এতে গোটা জিরা ও তেজ পাতার ফোড়ণ দিতে হবে, যখন ফোড়ণ থেকে সুন্দর গন্ধ বেরোবে পেয়াজ দিতে হবে ও তাতে সামান্য নুন দিতে হবে ও ভাজতে হবে।
- 4
পেয়াজ টা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মাখানো মাংস দিয়ে দিতে হবে, এবং এটা কষাতে হবে ২-৩ মিনিট মাঝারি আঁচে।
- 5
এই বার এর মধ্যে ভাজা আলু গুলি দিয়ে দিতে হবে ও সাথে একটু নুন দিতে হবে, আবার কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত মাঝারি আঁচে।
- 6
তেল ছাড়ার পর পরিমান মতো জল দিয়ে নাড়াচাড়া করতে হবে, এবং সিদ্ধ করতে হবে চাপা দিয়ে যতখন না মাংস আর আলু টা সিদ্ধ হচ্ছে।
- 7
যখন মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে গরম মসলা আর কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর ১ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 8
গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর ভাত বা রুটির সত্যে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি