মেটে চচ্চড়ি

#নটআউটঅফদ্যাবক্স কে বলেছে শাস্ত আর সাদ একসাথে আস্তে পারেনা? বাঙালিদের খুব প্রিয় মেটে চর্চরি একটি প্রোটিন পরিপূর্ণ খাবার আর এর সাদ এর কথা বলছেন? আঙ্গুল চেটে খাওয়া যাকে বলে তাই আরকি। আসুন রেসিপি তা দেখে নেই।
মেটে চচ্চড়ি
#নটআউটঅফদ্যাবক্স কে বলেছে শাস্ত আর সাদ একসাথে আস্তে পারেনা? বাঙালিদের খুব প্রিয় মেটে চর্চরি একটি প্রোটিন পরিপূর্ণ খাবার আর এর সাদ এর কথা বলছেন? আঙ্গুল চেটে খাওয়া যাকে বলে তাই আরকি। আসুন রেসিপি তা দেখে নেই।
রান্নার নির্দেশ
- 1
মেটের টুকরো গুলো ১/২ চা চামচ হলুদ গুড়ো আর অল্প একটু নুন দিয়ে মেখে রাখুন।
- 2
আলুর টুকরো গুলো ১/২ চা চামচ হলুদ গুড়ো আর অল্প একটু নুন দিয়ে মেখে নিন।
- 3
একটা কড়াইয়ে ২ বড় চামচ তেল গরম করে তাতে আলু হালকা করে ভেজে নিন ২-৩ মিনিট। ভাজা আলু করাই থেকে তুলে রেখে দিন।
- 4
এবার, সেই একই কড়াইয়ে বাকি তেল টুকু গরম করে নিয়ে তাতে তেজ পাতা, দারচিনি, এলাচি ও লং দিয়ে ফোড়ন দিন।
- 5
এবার, কুচো করা পেঁয়াজ ছেড়ে দিন কড়াইয়ে আর সেটাকে ভেজে নিন যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদানি রঙের হয়ে যায়।
- 6
লঙ্কা কুচো, অদা বাটা, রসুন বাটা, ১/২ চা চামচ হলুদ গুড়ো, জীরে গুড়ো, ধনিয়া গুড়ো, মরিচের গুড়ো ও নুন ঢেলে দিন কড়াইয়ে। অল্প একটু জল ছিটিয়ে কম আঁচে ২ মিনিট ভেজে নিন মশলা গুলো।
- 7
এবার, টমেটো ভর্তা (puree) ঢেলে ঘাটুন যতক্ষণ না সম্পূর্ণ মিশ্রণ টা তেল ছেড়ে দে।
- 8
এবার, ভাজা আলু আর মেটে তাতে ঢেলে দিন ও ভালোকরে মশলার সাথে মিশিয়ে দিন।
- 9
এবার, জল মিশিয়ে দিন আর কড়াইটা ঢেকে দিয়ে মদ্ধ্যম আঁচে ১৫-২০ মিনিট রান্না হতে দিন। এতটা সময় যথেষ্ট মেটে সেদ্ধ হওয়ার জন্যে।
- 10
ঢাকনা তুলে গরম মশলা আর চিনি ঢেলে মিশিয়ে দিন আর আবার ঢাকনা বন্ধ করে দিন। আগুন নিভিয়ে ৫ মিনিট ওভাবেই রেখে দিন।
- 11
৫ মিনিট পর ঢাকনা তুলে দেখুন আপনার মেটে চচ্চড়ি প্রস্তুত। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি