এগ ফলাফলের ডেভিল

#Smart_Cook
অনেক বাচ্চাই ঝাল ঝাল মুখরোচক খাবার খেতে ভালোবাসে কিন্তু তাই বলে তো অস্বাস্থ্যকর খাবার দেওয়া যায় না বাচ্চাদের । তার সাথে বাইরের কেনা খাবারও এড়িয়ে চলাই ভালো । এটা তে ছোলার পুষ্টিগুণের সাথে সাথে ডিমের প্রোটিন টাও শরীরে যায় আর সবার পছন্দও হবে ।
এগ ফলাফলের ডেভিল
#Smart_Cook
অনেক বাচ্চাই ঝাল ঝাল মুখরোচক খাবার খেতে ভালোবাসে কিন্তু তাই বলে তো অস্বাস্থ্যকর খাবার দেওয়া যায় না বাচ্চাদের । তার সাথে বাইরের কেনা খাবারও এড়িয়ে চলাই ভালো । এটা তে ছোলার পুষ্টিগুণের সাথে সাথে ডিমের প্রোটিন টাও শরীরে যায় আর সবার পছন্দও হবে ।
রান্নার নির্দেশ
- 1
কড়াইয়ে জল গরম করে তাতে ৪ টি ডিম দিয়ে ১০ মিনিটের জন্য ডিম গুলিকে সিদ্ধ করে নিন।
- 2
এবার সিদ্ধ করা ডিম গুলির খোসা ছাড়িয়ে নিন।
- 3
২ কাপ শুকনো ছোলা জলে ভিজিয়ে রাখুন ২৪ ঘন্টার জন্য ।
- 4
ছোলা গুলো ভিজে যাবার পর ভালোভাবে জল ঝরিয়ে নিন ।
- 5
একটি পাত্রে জল ঝরানো ছোলার সাথে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, সর্ষের তেল, পাতিলেবুর রস, ধনে গুঁড়ো জিরা গুঁড়ো, চামচ বেকিং পাউডার এবং স্বাদমতো নুন নিন ।
- 6
সবকিছু ভালো ভাবে মিশিয়ে নিন ।
- 7
সবকিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে মাঝারি রকমের একটা পেস্ট বানিয়ে নিন
- 8
মিশ্রণ টাকে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন ।
- 9
ছোলার মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের ওপর রেখে হাল্কা চ্যাপ্টা করে নিন।
- 10
তার উপর একটা সিদ্ধ ডিম রাখুন ।
- 11
আবার অল্প পরিমাণ ছোলার মিশ্রণ নিয়ে ডিমের ওপর রাখুন ।
- 12
দুই হাত দিয়ে সাবধানে ছোলার মিশ্রণ দিয়ে ডিমের চারদিকটা পুরোপুরি ঢেকে দিন ।
- 13
ডিমের আকারে গড়ে নিন ।
- 14
সব ডিমগুলি একইভাবে গড়ে নিয়ে ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন ।
- 15
মাঝারি আঁচে তেল গরম করে নিন ।
- 16
তেল গরম হলে সাবধানে ডিমগুলি তেলের মধ্যে দিয়ে সোনালি বাদামি রঙের করে ভেজে নিন ।
- 17
ভাজার পর টিস্যু পেপারের ওপর রাখুন যাতে বাড়তি তেল টিস্যু পেপার শুষে নেয় ।
- 18
স্যালাড আর সস সহযোগে গরম গরম পরিবেশন করুন এগ ফলাফলের ডেভিল ।।
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি