ক্যারোট চকোলেটিফাজ

#Annapurnar-Henshel এটি একটি ফিউশান রেসিপি। গাজরের হালুয়ার অনুকরণে কিছুটা বানিয়ে, তার সাথে চকোলেট মিশ্রনে চকোলেটি ফাজ তৈরির রেসিপি।
ক্যারোট চকোলেটিফাজ
#Annapurnar-Henshel এটি একটি ফিউশান রেসিপি। গাজরের হালুয়ার অনুকরণে কিছুটা বানিয়ে, তার সাথে চকোলেট মিশ্রনে চকোলেটি ফাজ তৈরির রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
একটি প্যানে গ্রেট করা গাজরের সাথে ৩০০ এম. এল দুধ দিয়ে ফুটিয়ে নিয়ে মজিয়ে নিতে হবে।
- 2
দুধ পুরোপুরি টেনে গিয়ে মজে গেলেই চিনি দিয়ে পাক দিতে হবে গাজর।
- 3
পাকে হাল্কা আঁঠালো ভাব আসলেই, গুড়ো দুধ ও কাজু কুচি দিয়ে ক্রমাগত নেড়ে আরও আঠালো মন্ড বানাতে হবে।
- 4
এবারে ঘি মিশিয়ে দিয়ে যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে মন্ডটি এবং চটচটে আঁঠালো ভাব হাতে লাগবে বুঝতে হবে মন্ড তৈরি। গ্যাস অফ করে দিয়ে চকোলেট গলাতে হবে।
- 5
অন্য পাত্রে ১/৪ কাপ দুধ গরম করে তাতে সাদা মিল্ক চকোলেট কম্পাউন্ড নুন ও চিনি দিয়ে অনবরত নেড়ে নেড়ে সেমি লিকুইড ভাবে গলিয়ে নিতে হবে।
- 6
গলে গেলে গাজরের সাথে গলানো চকোলেট মিশিয়ে নিতে হবে।
- 7
একটা চৌকানো বেকিং পাত্রে বাটার পেপার পেতে দিয়ে তার উপরে গাজরের মিশ্রন ১"পুরু করে সমানভাবে পাতিয়ে দিতে হবে।
- 8
এর উপরে আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে হাল্কা হাতে চেপে বসিয়ে দিয়ে, ফ্রিজে সারারাত সেট করার জন্য বা ২ ঘন্টা রেখে দিতে হবে।
- 9
ফ্রিজ থেকে বের করে সেট হয়ে যাওয়া ফাজ চৌকোনা করে কেটে নিলেই একদম তৈরি ক্যারোট চকোলেটি ফাজ।
- 10
নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে অথবা তিন চারদিন এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েও খাওয়া যাবে।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি