বৌ খুদি / খুদের ভাত

#চালেররেসিপি বাংলাদেশের খুব প্রিয় খাবার এই বৌ খুদি বা খুদের ভাত যা তৈরী করা হয় খুদ বা ভাঙা চাল দিয়ে। আমার বাবার জন্ম সিলেট এ, দেশ ভাগ হওয়ার আগে। এখন সে জায়গা বাংলাদেশে। বাবার অনেক খাবার এর রেসিপি জানা যেগুলো গ্রাম বাংলার খুবই প্রিয় খাবার। আজকের এই রেসিপিটাও সেরকমই একটা। এটা যেমন আলু ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, তেমনি শুটকি ভর্তা দিয়েও খেতে অপূর্ব লাগে। আমার মতো যারা সিলেটি রয়েছেন এই গ্রুপ এ তাদের জন্যে দ্বিতীয়টাই সেরা তা আমি জানি। বাকিদের জন্যে রইলো আলু ভর্তা।

রান্নার নির্দেশ
- 1
খুদ ধুয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। রান্নার আগে জল ঝরিয়ে নিন।
- 2
একটা কড়াইয়ে তেল গরম করে তাতে দারচিনি, তেজ পাতা আর গোটা জীরে দিয়ে ফোড়ন দিন।
- 3
এবার পেঁয়াজ আর রসুন ঢেলে সেটা ভেজে নিন হালকা করে। পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
- 4
এবার খুদ ঢেলে দিন তাতে। কাঁচা লংকা, হলুদ গুড়ো আর নুন ঢেলে ভালো করে ঘেটে মিশিয়ে দিন।
- 5
জল ঢেলে দিয়ে ঢাকনা চেপে দিন। মধ্যম আঁচে ১৫ মিনিটে রান্না হতে দিন।
- 6
খুদ সেদ্ধ হতে ১৫ মিনিটে যথেষ্ট। কোনোভাবে, যদি খুদ সেদ্ধ না হয় আর জল শুখিয়ে যায়, তাহলে খানিকটা উষ্ণ গরম জল মিশিয়ে আরো ৫ মিনিটে সেদ্ধ করে নিন।
- 7
আপনার সহজ ও সুস্বাদু বৌ খুদি এখন প্রস্তুত। আলু ভর্তা না শুটকি ভর্তার সাথে পরিবেশন করুন। এখানে বলে রাখি, এই ভাত কোনো সাইড ডিশ ছাড়া শুধু খেতেও খুব ভালো লাগে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি