ওভার লোডেড অমলেট

বলা হয় মন ভালো তো সব ভালো। আর সেটা যদি একটা মন ভালো করা জলখাবার দিয়ে হয় তবে তো সোনায় সোহাগা। তাই আমি নিয়ে এলাম এই সাস্থ্যকর অথচ সুস্বাদু এই জলখাবারটি।
ওভার লোডেড অমলেট
বলা হয় মন ভালো তো সব ভালো। আর সেটা যদি একটা মন ভালো করা জলখাবার দিয়ে হয় তবে তো সোনায় সোহাগা। তাই আমি নিয়ে এলাম এই সাস্থ্যকর অথচ সুস্বাদু এই জলখাবারটি।
রান্নার নির্দেশ
- 1
পুরো রান্নাটা কম আঁচে করতে হবে। প্রথমে ব্রাউন ব্রেড দুটি মিক্সি তে গুঁড়ো করুন। তারপরে একটা বাটিতে ডিম, দুধ, নুন, গোলমরিচ গুঁড়ো, মিক্সড হার্বস ও বেকিং সোডা নিয়ে খুব ভালো করে ফেটিয়ে 5 মিনিট রেখে দিন। 1/4চা চামচ হার্বস সরিয়ে রাখুন সব শেষে ব্যবহারের জন্য।
- 2
ডিম ফেটানোর সময় তাতে 1টা বরফ কুচি মিশিয়ে নিলে ভাজার সময় ডিম খুব সুন্দর ফুলবে আর নরম ও হবে। এরপর সব সব্জি ও চীজ সুবিধামতো গ্রেট করে নিন বা কুচি করুন।
- 3
সস্প্যনে তেল দিন। তেল গরম হলে প্রথমে ডিমের গোলা দিন।
- 4
ডিম কিছুটা ভাজা হলে তাতে ব্রেডের গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিন যাতে পুরো ডিমটা ঢেকে যায়।
- 5
মিনিট 2 পরে গ্রেট করা চীজ ছড়িয়ে দিন, তবে একটু সরিয়ে রাখুন সাজানোর জন্য।
- 6
এবারে সমস্ত কাটা সব্জি গুলো একে একে চীজের উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়ে প্যান টি কিছুক্ষণ ঢেকে রাখুন যাতে সব্জিগুলো নরম হয়ে যায়।
- 7
সব শেষে উপর থেকে রেখে দেয়া গ্রেট করা চীজ ও ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এই সাস্থ্যকর ও সুস্বাদু জলখাবারটি।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি