রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে পাউরুটিগুলো টুকরো করে ওর মধ্যে ঘন গরম দুধ, ডিম, মাখন ও ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে ১০ মিঃ মিশ্রনটি রেখে দিতে হবে।
- 2
১ টা টিনের পাত্রে একটু গুঁড়ো চিনি দিয়ে গ্যাসে নাড়তে হবে।
- 3
এবার ওর মধ্যে সামান্য জল দিয়ে ফুটিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে।
- 4
এবার প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে ওর মধ্যে ১ টা স্যান্ড বসিয়ে দিতে হবে।
- 5
এবার যে পাত্রে ক্যারামেল তৈরি হয়েছে ওর মধ্যে পুডিং এর মিশ্রনটা দিয়ে প্রেসার কুকারের মধ্যে বসাতে হবে।
- 6
এবার টিনের পাত্রটা একটা থালা দিয়ে ঢেকে ৩০ মিঃ ভাপে রাখতে হবে।
- 7
৩০ মিঃ পর ঢাকনা খুলে টুটপিক দিয়ে চেক করতে হবে। যদি টুটপিকের গায়ে না লাগে তাহলে বোঝা যাবে তৈরি হয়ে গেছে।
- 8
এবার ঐ বাটিটার চারপাশে ছুরি দিয়ে ঘুরিয়ে একটা থালার ওপর উল্টো করে ঢালতে হবে।
- 9
এবার পছন্দমতো আকারে কেটে নিলেই তৈরি ক্যারামেল ব্রেড পুডিং।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি