চিকেন হানি বী

#আহারেই তৃপ্তি
যে কোনো পার্টিতে পরিবেশন করার মতো একটি রেসিপি চিকেন হানি বী। পার্টিতে সকলের মন কেড়ে নেবেই নেবে এই চিকেন হানি বী। দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মুখরোচক ।
চিকেন হানি বী
#আহারেই তৃপ্তি
যে কোনো পার্টিতে পরিবেশন করার মতো একটি রেসিপি চিকেন হানি বী। পার্টিতে সকলের মন কেড়ে নেবেই নেবে এই চিকেন হানি বী। দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মুখরোচক ।
রান্নার নির্দেশ
- 1
সব উপকরণ এককাছে নিয়ে রাখুন ।
- 2
একটি পাত্রে ময়দা, হলুদ গুড়ো, স্বাদমতো নুন এবং তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন ।
- 3
এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে ডো বানিয়ে নিন ।
- 4
বানিয়ে নেওয়া ডো টিকে ১০ মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন ।
- 5
একটি মিক্সার জারের মধ্যে ১ কাপ হাড় ছাড়া চিকেন নিন ।
- 6
এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন নিন।
- 7
হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা নিন ।
- 8
এর সাথে কাশ্মীরি শুকনো লঙ্কার গুড়ো এবং গরম মসলা গুঁড়ো নিয়ে নিন ।
- 9
পাতিলেবুর রস নিন।
- 10
এবার সবকিছু একসাথে পিসে নিয়ে পেস্ট বানিয়ে নিন ।
- 11
এবার অল্প পরিমাণে পিসে নেওয়া পেস্ট হাতে নিয়ে ছোটো ছোটো ডিম্বাকৃতি আকারে গড়ে নিন ।
- 12
সবগুলো একইভাবে গড়ে নিন যতক্ষণ না পর্যন্ত পেস্ট টা সম্পূর্ণ শেষ হয়ে যায় ।
- 13
এবার মেখে রাখা ময়দার ডো টিকে বড় রুটির আকারে বেলে নিন।
- 14
তার থেকে ছুরি দিয়ে লম্বা লম্বা ফিতের মতো কেটে নিন ।
- 15
এবার মাংসের মিশ্রণের যে ডিম্বাকৃতি তৈরি করে রাখা আছে তার চারদিকে ময়দার লম্বা করে কেটে নেওয়া ফিতে টা দিয়ে জড়িয়ে দিন।
- 16
ফিতের শেষটা ভালো করে চেপে বন্ধ করে দিন ।
- 17
এবার ২ টি লবঙ্গ চোখের জায়গায় গেঁথে চোখ বানিয়ে নিলেই মৌমাছির মতো দেখতে লাগবে। ।
- 18
বাকি গুলোও একইভাবে বানিয়ে নিন ।
- 19
কড়াইয়ে পরিমাণমত তেল গরম করে নিন ।
- 20
এবার তাতে বানিয়ে রাখা মৌমাছি গুলো দিয়ে হাল্কা আঁচে ডিপ ফ্রাই করে নিন।
- 21
তেল থেকে তুলে নিয়ে একটি টিস্যু পেপারের ওপর রেখে দিন যাতে টিস্যু পেপার বাড়তি তেল শুষে নেয় ।
- 22
গরম গরম পরিবেশন করুন চিকেন হানি বী পছন্দসই সস এবং স্যালাড এর সাথে ।
- 23
সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করুন চিকেন হানি বী।
Similar Recipes
More Recipes



































মন্তব্যগুলি (3)