রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
মাছগুলো নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো মাখিয়ে, প্যানে তেল গরম করে হাল্কা ভেজে নিতে হবে।
- 3
একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ ফোঁড়ন দিয়ে,সুন্দর গন্ধ বেরোলে, পিঁয়াজ দিয়ে ভাজতে হবে।
- 4
এবার আদা,রসুন বাটা, চিনি, হলুদ, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত।
- 5
কষা হলে চাল,ডাল,নুন আর ঘি দিয়ে একটু ভাজতে হবে।
- 6
এবার গরম জল দিয়ে মিনিট দুই বেশী আঁচে রেখে, গ্যাস কমিয়ে ভালো করে চাপা দিয়ে ৯-১০ মিনিট বা জল কমে যাওয়া পর্যন্ত রাখতে হবে।
- 7
জল কমে গেলে ঢাকা সরিয়ে উপর থেকে অর্ধেক খিচুড়ি তুলে মাছগুলো সাজিয়ে দিতে হবে।
- 8
এবার তুলে রাখা খিচুড়ি দিয়ে মাছগুলো ঢেকে,কাঁচালঙ্কা দিয়ে একদম কম আঁচে আবার মিনিট ৫-৭ দমে রাখতে হবে।
- 9
অন্যদিকে বিভিন্ন ভাজার জন্য; আলু,কুমড়ো, বেগুনকরে কেটে(ছবির মতো), নুন,হলুদ মাখিয়ে তেলে ভাজতে হবে,আর সারারাত ভেজানো মটরডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে ছোট ছোট বড়া ভাজতে হবে।
- 10
সুন্দর করে সাজিয়ে বিভিন্ন ভাজার সাথে গরম গরম ভুনা খিচুড়ি পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)