মধ্যাহ্নভোজনের থালি। (টমেটো দিয়ে মুসুরির ডাল, পোস্তর বড়া,মৌরালা মাছ ভাজা, দই চিকেন ও স্যালাড)

#মধ্যাহ্নভোজনেররেসিপি -আমরা বাঙালিরা হলাম ভেতো বাঙালি। আমরা তাই রবিবার দুপুরে ভাতের পাতে একটু মাংস ভাত চাই। আজ আমি আমার মধ্যাহ্নভোজের খালিতে একটু ডাল, ভাজা,বড়া ও মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছি।
মধ্যাহ্নভোজনের থালি। (টমেটো দিয়ে মুসুরির ডাল, পোস্তর বড়া,মৌরালা মাছ ভাজা, দই চিকেন ও স্যালাড)
#মধ্যাহ্নভোজনেররেসিপি -আমরা বাঙালিরা হলাম ভেতো বাঙালি। আমরা তাই রবিবার দুপুরে ভাতের পাতে একটু মাংস ভাত চাই। আজ আমি আমার মধ্যাহ্নভোজের খালিতে একটু ডাল, ভাজা,বড়া ও মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছি।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল দিয়ে তেল গরম হবার পর,আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মৌরালা মাছ গুলিকে গরম তেলে খুব ভালো করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
এক কাপ পোস্ত কে ২টেবিল চামচ জলে ১০মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা বাটিতে পেঁয়াজ কুঁচি,লঙ্কা কুঁচি, লবণ,হলুদ, চালের গুঁড়ো ও চিনি নিয়ে ওই আগে থেকে ভিজিয়ে রাখা পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করতে গিয়ে ওই পোস্তর মিশ্রণকে বড়ার আকারে গড়ে লাল করে ভেজে নিতে হবে।
- 3
কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে তেল ভালো করে গরম হবার পর সব গোটা গরম মশলা ও তেজপাতা ফোঁড়ন দিতে হবে। ফোঁড়নের সুগন্ধ বের হলে মিহি করে কেটে রাখা পেঁয়াজ ওই তেলে দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ হালকা সোনালি রং ধরলে এর মধ্যে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে ভাজতে হবে। মাংসের টুকরোগুলো কে ৩-৪ মিনিট ভাজার পরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে।
- 4
টমেটো গুলি ভালো করে ভাজা হয়ে যাবার পর, কড়াইতে এক এক করে আদা-রসুন বাটা, ধনে -জিরের গুঁড়ো, কাঁচালঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব মসলা মিশিয়ে নিয়ে ভাজতে হবে।তিন মিনিট পর ৩টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে ওই মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর আন্দাজ মতো লবণ ও ১/২ চা চামচ চিনি দিতে হবে। সব মশলা খুব ভালো করে কষতে হবে। এবার এক কাপ গরম জল দিয়ে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না হতে দিতে হবে।
- 5
১০ মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরো ১০ মিনিট ধরে কড়াইতে মাংস টা ভালো করে রান্না করতে হবে। ১০মিনিট পর পুদিনা পাতা ও ধনেপাতা কুঁচি ছড়িয়ে মাংস নামিয়ে নিতে হবে।
- 6
এবার আমার থালিতে ভাত,ডাল, পোস্তর বড়া, মৌরালা মাছ ভাজা, দই মুরগি ও স্যালাড সাজিয়ে রাখা হল।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)