মেজবানী খাসির মাংস
#বাঙালীর রন্ধনশিল্প রাধা চক্রবর্তী
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে।
- 2
সিদ্ধ করা মাংসের জল ঝরিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ১ চামচ শুকনো মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া জিরা-ধনিয়া গুঁড়ো দিয়ে ১ ঘন্টা মাখিয়ে রাখতে হবে।
- 3
এবার ধনিয়া, জিরা, মেথি, রাঁধুনী, সরিষা, গোলমরিচ, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়েত্রী, জায়ফল, তেজপাতা ব্লেন্ডারে গুঁঁড়া করে মেজবানি মশলা তৈরী করে নিতে হবে।
- 4
চুলায় কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 5
একটু পরে ওর মধ্যে কাঁচামরিচ, আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিতে হবে।
- 6
এবার ওর মধ্যে টমেটো কুচি সহ বাকী হলুদ গুঁঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে কষাতে হবে।
- 7
এবার মেখে রাখা মাংস ও সামান্য লবণ দিয়ে মেজবানী মসলা অর্ধেক ওর মধ্যে দিতে হবে।
- 8
ভালো করে নেড়ে সব উপকরণ মিশিয়ে মাংস কষিয়ে কড়াই ঢেকে দিতে হবে।
- 9
চুলার আঁচ কমিয়ে ১০ মিঃ অপেক্ষা করতে হবে।
- 10
তেল ভেসে উঠলে ওর মধ্যে ২ কাপ জল দিতে হবে।
- 11
চুলার আঁচ বাড়িয়ে কড়াই ঢাকা দিয়ে ২০ মিঃ রাখতে হবে।
- 12
মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 13
২০ মিঃ পর বাকী মেজবানি মশলা ওর মধ্যে দিয়ে দিতে হবে।
- 14
মশলা দিয়ে আরোও ১০ মিঃ চুলায় রেখে নামিয়ে নিলেই তৈরী হয়ে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি