রান্নার নির্দেশ
- 1
মাছের টুকরা গুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখুন ।
- 2
কড়াইয়ে পরিমাণমত তেল গরম করে মাছ গুলো দিয়ে ভেজে তুলে নিন ।
- 3
কড়াইতে মাছ ভাজার তেলের সাথে ১ চামচ ঘি দিয়ে মিশিয়ে নিন ।
- 4
এবার তাতে ১ টি শুকনো লঙ্কা ২ টি লবঙ্গ, ২ টি এলাচ এবং ১ টুকরো ছোটো দারুচিনি ফোঁড়ন দিন ।
- 5
সুন্দর গন্ধ বেরোলে ১ চামচ পেঁয়াজ বাটা, ১/২ চামচ রসুন বাটা, ১/২ চামচ আদা বাটা এবং ১ টি কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন ।
- 6
বাটা মশলায় লালচে রং ধরলে ২ চামচ টকদই, ১ চামচ কাজুবাদাম বাটা, ১/২ চামচ কিশমিশ বাটা এবং স্বাদমতো নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিন ।
- 7
মশলা কষে তেল বেরোলে পরিমাণমত জল দিয়ে দিন ।
- 8
জল ফুটে এলে ১ টি ছোটো আকারের পেঁয়াজ কুঁচি এবং ১/২ চামচ গরম মশলা গুড়ো দিয়ে মাঝারি আঁচে কড়াই ঢেকে দিন ।
- 9
কিছুক্ষণ পর যখন কাঁচা পেঁয়াজ কুচি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা মাছের টুকরো গুলো দিয়ে কড়াইটা আবারও ঢেকে দিন ।
- 10
আবার কিছু সময় পর যখন মাছ ও পেঁয়াজ কুঁচি পুরোপুরি সেদ্ধ হয়ে গামাখা হয়ে আসবে তখন ওপর থেকে ৮ টি কিশমিশ ছড়িয়ে দিন ।
- 11
নামিয়ে নিলেই তৈরি ফিশ রেজালা ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি