গন্ধরাজ চিতল পাতুরি
#মধ্যাহ্নভোজনের_রেসিপি
বাঙালি খাদ্য সম্ভারে যেকোনো ধরণের পাতুরি বিশেষ স্থান দখল করে আছে। এই পাতুরির পদটিতে গন্ধরাজ লেবুর স্বাদ ও গন্ধ বিশেষ উৎকর্ষতা প্রদান করেছে।
গন্ধরাজ চিতল পাতুরি
#মধ্যাহ্নভোজনের_রেসিপি
বাঙালি খাদ্য সম্ভারে যেকোনো ধরণের পাতুরি বিশেষ স্থান দখল করে আছে। এই পাতুরির পদটিতে গন্ধরাজ লেবুর স্বাদ ও গন্ধ বিশেষ উৎকর্ষতা প্রদান করেছে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের টুকরো গুলো ধুইয়ে লেবুর রস আর লেবু কুড়ানো মাখিয়ে ১০ মিনিট রাখতে হবে।
- 2
তারপর সর্ষে, কাজু, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, নারকোল, পোস্ত সব একসাথে মিশিয়ে মিহি করে বেটে নিতে হবে।
- 3
এবার এই বাটা মশলা আর ১,১/২ টেবিল চামচ সর্ষের তেল মাছের টুকরো গুলোতে মাখিয়ে নিতে হবে।
- 4
এবার পরিষ্কার করে ধুইয়ে মুছে রাখা কলাপাতা গুলো আগুনে সেঁকে নরম করে নিতে হবে।
- 5
এরপর একটা কলাপাতার টুকরো নিতে হবে তার উপর পরিষ্কার একটা লেবু পাতা রাখতে
- 6
সেই লেবুপাতার উপর একটুকরো মশলাসহ মাছ রেখে ওপর থেকে ১/২ চা চামচ সর্ষের তেল ও একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে।
- 7
এরপর পুরো মাছের টুকরো টাকে কলাপাতা দিয়ে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে।
- 8
মাছের টুকরো টাকে আর একটা লেবুপাতা দিয়ে ঢেকে দিতে হবে।
- 9
এভাবে সবকটা মাছের টুকরো মুড়ে নিতে হবে।
- 10
এবার নন্ স্টিক পাত্রে ১ চা চামচ তেল গরম করে মাছগুলো দিয়ে দিতে হবে।
- 11
একদম কম আঁচে পাত্রটা ঢেকে দিতে হবে ১০ মিনিটের জন্য।
- 12
১০ মিনিট পর ঢাকা সরিয়ে মাছ গুলো উল্টে দিয়ে আবার কম আঁচে ১০ মিনিট রান্না করতে হবে।
- 13
এবার নন্ স্টিক পাত্র থেকে মাছ গুলি নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে গন্ধরাজ চিতল পাতুরি ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি