ওটস মাঞ্চুরিয়ান রাইস

#মধ্যাহ্নভোজনের রেসিপি
ওটস খেতে সাধারণত অনেকেই পছন্দ করে না ,কিন্তু ওটস এর মাঞ্চুরিয়ান এভাবে বানিয়ে দিলে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে।যা স্বাস্থ্যের পক্ষে ও ভালো এবং স্বাদেও অতুলনীয় হয়
ওটস মাঞ্চুরিয়ান রাইস
#মধ্যাহ্নভোজনের রেসিপি
ওটস খেতে সাধারণত অনেকেই পছন্দ করে না ,কিন্তু ওটস এর মাঞ্চুরিয়ান এভাবে বানিয়ে দিলে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে।যা স্বাস্থ্যের পক্ষে ও ভালো এবং স্বাদেও অতুলনীয় হয়
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে ওটস নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুঁচি ও আদা কুঁচি দিয়ে দিন
- 2
এরপর তাতে রসুন কুচি,কেপসিকাম কুঁচি ও কাঁচালঙ্কা কুঁচি দিয়ে দিলাম
- 3
এরপর বাঁধাকপি কুঁচি ও গাজর কুঁচি দিয়ে দিলাম
- 4
এরপর স্বাদমতো নুন,গোলমরিচ গুঁড়ো ও পরিমাণমতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 5
এরপর ওটস এর মিশ্রণটি ঢেকে 5মিনিট রেখে দিতে হবে।তারপর সেটি থেকে ছোট ছোট বলের আঁকারে গড়ে আবারো 5মিনিট রেখে দিতে হবে।
- 6
কড়াইতে সাদাতেল খুব ভালো করে গরম করে নিতে হবে।তেল খুব ভালো গরম না হলে ওটস ওর বল গুলি দেয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে কারণ তাতে কম ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়নি
- 7
তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে ওটস এর বল গুলি ছেড়ে বাদামি করে ভেজে কিচেন টাওয়েল এ তুলে নিতে হবে।
- 8
এরপর একটি প্যানে তিল তেল গরম করে তাতে রসুন কুঁচি দিয়ে হালকা ভাজা নিতে হবে
- 9
তারপর তাতে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ এর টুকরো দিয়ে হালকা ভেজে চৌকো করে কেটে রাখা কেপসিকাম কুঁচি দিয়ে দিতে হবে।
- 10
এবার একটি ছোট বাটিতে সোয়া সস,চিলি সস,টম্যাটো সস ও অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে হালকা ভেজে নেওয়া ক্যাপ্সিকাম ও পেঁয়াজ এর ওপর দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে
- 11
এরপর তাতে ভেজে রাখা ওটস বল গুলি দিয়ে কড়াই এর ঢাকনা দিয়ে 3মিনিট এর মত রান্না করতে হবে এতে করে সস এর মিশ্রণ ওটস এর বল এর মধ্যে ঢুকে যাবে
- 12
সসের মিশ্রণ ঘন হয়ে আসলে গ্যাস বন্ধ করে ওপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে ভাতের সাথে।তবে রুটির সাথেও এটি খাওয়া যায়।
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি