ওয়ালনাট চিকেন

#চিকেনরেসিপি। ওয়ালনাট চিকেন খুবই টেস্টি একটি চিকেন রেসিপি। ওয়ালনাট পেস্ট,ঘন নারকেলের দুধ ও ফ্রেশ ক্রিম দিয়ে এই চিকেন তৈরি করা হয়।
ওয়ালনাট চিকেন
#চিকেনরেসিপি। ওয়ালনাট চিকেন খুবই টেস্টি একটি চিকেন রেসিপি। ওয়ালনাট পেস্ট,ঘন নারকেলের দুধ ও ফ্রেশ ক্রিম দিয়ে এই চিকেন তৈরি করা হয়।
রান্নার নির্দেশ
- 1
বোনলেস চিকেন গুলিকে ভালো করে ধুয়ে নেবার পর তার মধ্যে এক এক করে লবণ,পাতিলেবুর রস, আদা রসুন বাটা ও এক চা-চামচ গোলমরিচের গুড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। একটা ননস্টিক প্যানে তেল গরম করতে দেওয়ার পর তার মধ্যে রসুন কুচানো গুলো দিয়ে দিতে ভাজতে হবে।
- 2
রসুন গুলি সোনালী রঙ ধরে আসলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা বোনলেস চিকেন এর টুকরোগুলোকে দিয়ে ভাজতে হবে। চিকেন গুলিকে ৪-৫মিনিট ধরে ভালো করে ভাজার পর, এর মধ্যে ফ্রেশ ক্রিম, ওয়ালনাট পেস্ট ও নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হবে। আন্দাজ মতন লবন, চিলি ফ্লেক্স, চিনি ও গোলমরিচের গুড়ো দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে।
- 3
১০মিনিট কম আছে রেখে ঢেকে রান্না করলে ওয়ালনাট চিকেন তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে। গ্যাস অফ করে ওই চিকেন এর ওপর দিয়ে সামান্য গরম মশলা গুঁড়োও ক্রিম ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এই ওয়ালনাট চিকেন গরম ভাত, পোলাও বা পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে। এই চিকেন রান্না করতে গেলে আলাদাভাবে কোন জল দিতে লাগবেনা নারকেলের দুধ আর ক্রিম এর দ্বারাই এই চিকেন তৈরি হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Mithu Majumder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)