মূগ মুসল্লাম

এটা একটি গোটা মুরগির মোগলাই পদ,কোন রকম ওভেন ছাড়া সহজ উপায়ে।
মূগ মুসল্লাম
এটা একটি গোটা মুরগির মোগলাই পদ,কোন রকম ওভেন ছাড়া সহজ উপায়ে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গোটা চিকেন কে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে রাখতে হবে। এবার চিকেন টাকে টকদই,আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, বাটার সব মাখিয়ে ফ্রিজে ম্যারিনেট করতে হবে কম পক্ষে ১২ ঘন্টা। এটা প্রথম ম্যারিনেশন।
- 2
তারপর দ্বিতীয় ম্যারিনেশন করতে হবে আমন্ড,কাজু, পোস্ত বাটা, পেঁয়াজ ভেজে বাটা এবং শুকনো খোলায় ভেজে গুঁড়া করা ধনে ও জিরা,আরো ৪ ঘন্টা।
- 3
এবার একটা গভীর পাত্রে বা কড়াইতে ঘি গরম করে গোটা চিকেন টা দিয়ে দিতে হবে সব মশলা সহ। তারপর কম আঁচে চাপা দিয়ে দুপিঠ ৪০ মিনিট ধরে সেদ্ধ করতে হবে। প্রয়োজন হলে চিকেন সেদ্ধ হয়েছে কিনা দেখে আরো সময় দিতে হতে পারে।
- 4
সব শেষে রোস্টেড মশলা ছড়িয়ে চাপা দিয়ে স্টানডিং টাইম দিলেই তৈরি। গরম গরম লাচ্ছা পরোটা বা প্লেন প্রমোটার সাথে পরিবেশ করতে হবে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি