চিকেন দো পেঁয়াজা

#চিকেন রেসিপি.....খুব সুন্দর একটি চিকেনের রেসিপি,পেঁয়াজ বেশি দেওয়া হয় বলে চিকেনের দো পেঁয়াজা বলে,রুটি ,নান,ফ্রাই রাইস এর সাথে খুব ভালো যায় এই রান্না টি
চিকেন দো পেঁয়াজা
#চিকেন রেসিপি.....খুব সুন্দর একটি চিকেনের রেসিপি,পেঁয়াজ বেশি দেওয়া হয় বলে চিকেনের দো পেঁয়াজা বলে,রুটি ,নান,ফ্রাই রাইস এর সাথে খুব ভালো যায় এই রান্না টি
রান্নার নির্দেশ
- 1
চিকেনে নুন হলুদ মাখিয়ে নিন,এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে এলাচ,দারচিনি তেজপাতা ফোঁড়ন দিয়ে তেল টি গরম হলে পেঁয়াজকুচি আর চেরা কাঁচালংকা দিয়ে দিন,পেঁয়াজটি লাল করে ভেজে নিন
- 2
এবার ভাজা পেঁয়াজ এ টমাটো কুঁচি দিয়ে দিন,টমাটো একটু নেরে নিয়ে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,চিনি,শুকনো লংকা গুঁড়ো,সমস্ত কিছু দিয়ে মশলা টি ভালো করে কষে নিন
- 3
এবার নুন হলুদ মাখানো চিকেন টি দিয়ে দিন মশলার মধ্যে,ভালো করে সমস্ত চিকেন টি কম আঁচে কষে নিন,ঢাকা দিয়ে চিকেন টি সেদ্ধ করে নিন
- 4
এবার চিকেনে ফেটানো টকদই দিয়ে দিন,চিকেনের উপর মোটা করে কাটা পেঁয়াজ কুঁচি ও দিয়ে দিন
- 5
ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গা মাখা করে নামিয়ে নিন
- 6
এবার একটি প্লেটে সার্ভ করে চিকেনের উপর কাঁচা পেঁয়াজ ছরিয়ে দিন,আর গরম রুটি নান ফ্রাই রাইস এর সাথে সার্ভ / পরিবেশন করুন চিকেন দো পেঁয়াজা
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি