চিংড়ি ভাপা
#রান্না_বান্না
দারুন সুস্বাদু বাঙালী পদ
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি মাছ ধুয়ে সামান্য নুন মাখিয়ে রাখতে হবে ১ ঘন্টা। তারপর একটা কৌটায় যা যা উপকরণ আছে, চিংড়ি মাছ, নুন, হলুদ, সরষে তেল, সরষে ও পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা ও চেড়া ও খুব সামান্য জল দিয়ে কৌটা বন্ধ করতে হবে।
- 2
এবার একটা পাত্রে জল নিতে হবে, ওতে কৌটা টা বসিয়ে দিতে হবে। এবং চাপা দিয়ে দিতে হবে। ফুটে গেলে আঁচ কমিয়ে দিতে হবে। ১০-১৫ মিনিট সেদ্ধ হতে লাগবে। বেশি সেদ্ধ করলে শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে কৌটা খুলে ওপর থেকে কাঁচা সরষে তেল ছড়িয়ে,গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/8129170





মন্তব্যগুলি