রান্নার নির্দেশ
- 1
আলু ভাজতে হবে নুন আর হলুদ দিয়ে। আর তুলে রেখে দিতে হবে।
- 2
পরিমান মতো তেল দিয়ে এতে গোটা জিরা ও তেজ পাতার ফোঁড়ন দিতে হবে, যখন ফোড়ণ থেকে সুন্দর গন্ধ বেরোবে পেয়াজ দিতে হবে ও তাতে সামান্য নুন দিতে হবে ও ভাজতে হবে।
- 3
পেয়াজ টা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা ও রসুন বাটা, কুচোনো টমেটো দিয়ে দিতে হবে, এবং এটা কষাতে হবে ২-৩ মিনিট মাঝারি আঁচে।
- 4
এই বার এর মধ্যে মাংসগুলি দিয়ে দিতে হবে ও সাথে একটু নুন দিতে হবে, আবার কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত মাঝারি আঁচে।
- 5
এই বার এর মধ্যে ভাজা আলু গুলি ও অল্প জল্ দিয়ে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত মাঝারি আঁচে।
- 6
তেল ছাড়ার পর পরিমান মতো জল দিয়ে নাড়াচাড়া করতে হবে, এবং সিদ্ধ করতে হবে চাপা দিয়ে যতখন না মাংস আর আলু টা সিদ্ধ হচ্ছে।
- 7
যখন মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে গরম মসলা, এবং তা ভালো করে নাড়াচাড়া করতে হবে আর ১ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 8
গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি