আলুর সেদ্ধ ঝামেলা ছাড়াই সুস্বাদু পকোড়া রেসিপি #simpleandsizzling

#simpleandsizzling আলুর সুস্বাদু পকোড়া রেসিপি, যা খুব অলপ সময়ে তৈরী করে খাওয়া যায় এবং খুব অল্প উপকরণে।।
আলুর সেদ্ধ ঝামেলা ছাড়াই সুস্বাদু পকোড়া রেসিপি #simpleandsizzling
#simpleandsizzling আলুর সুস্বাদু পকোড়া রেসিপি, যা খুব অলপ সময়ে তৈরী করে খাওয়া যায় এবং খুব অল্প উপকরণে।।
রান্নার নির্দেশ
- 1
চৌকো করে কুচানো আলু গুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
কুচানো আলু গুলো একটা পাএ তে রেখে এর মধ্যে সব শুকনো উপকরণ(বেসন, চালের গুঁড়ো, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, গড়ম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবন) একসাথে ভালো করে মেখে নিন। সাথে লঙ্কা কুচি ও পেয়াজ কুচি দিয়ে দিন।
- 3
এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রন টি মাখার সময় বেশী শুকনো মনে হলে পরিমাণ মতো একটু একটু করে জ্ল দিয়ে ভালো করে মেখে নিন। এবার মিশ্রন টি কে ১০ মিনিট ঢেকে রেখে দিন।
- 4
১০ মিনিট পরে কড়াইতে পকোড়া গুলি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে নিন। তেল গরম হয়ে গেলে নিম্ন-মধ্য আঁচে পকোড়া গুলো সুন্দর করে ভেজে নিন।
- 5
সকালে বা বিকেলে ঝটপট অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই রেসিপি টা তৈরী করে নিজেও খান ও সকলকে খাওয়ান। ভালো থাকবেন। ধন্যবাদ।।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি