দক্ষিণে ঝিঙা
#জয়গুরু আমাদের নিরামিষ রান্না ঘর
রান্নার নির্দেশ
- 1
ঝিঙা খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে মাঝখানে কাটতে হবে ।টুকরো শেষে একটু লেগে থাকে ।
- 2
লঙ্কা গুঁড়ো লবন মেখে অল্প সময়ে ভেজে নিতে হবে।
- 3
কড়াইতে তেল গরম করে মেথি, সরষে,কারি পাতা, শুকনা লঙ্কা ফোড়ন দিতে হবে
- 4
টমাটো বাটা চিনি দিয়ে নাড়তে হবে 3 মিনিট, কাঁচা গন্ধ চলে গেলে বাটা মশলা হিং ও গরম জল দিয়ে কষতে হবে 5 মিনিট।
- 5
বাটা বাদাম ও অল্প জল দিয়ে লবণ পরিমাণমতো দিয়ে ঝিঙা দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে 10মিনিট । মাঝে মাঝে নেড়ে দিতে হবে ঢাকা খুলে ।
- 6
এরপর ফেটানো দই দিয়ে (দই দেবার সময় আঁচ কমিয়ে নিতে হবে) একটু গরম মশলা দিয়ে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখতে হবে আঁচ কমিয়ে 3 মিনিট ।
- 7
আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলে তৈরি দক্ষিণে ঝিঙা ।
- 8
সম্পূর্ণ রান্না টা মধ্যম আঁচে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/8295917







মন্তব্যগুলি