চিকেন কাটলেট

#বাংলার স্ট্রীট ফুড রেসিপি। কলকাতার স্ট্রিট ফুড রেসিপি গুলোর মধ্যে চিকেন কাটলেট অতি পুরনো দিনের খুবই বিখ্যাত এক রেসিপি। সান্ধ্যকালীন টিফিনে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে একটা চিকেন কাটলেট ও মাটির ভাঁড়ে এক কাপ চা খাওয়ার তৃপ্তি আলাদা।
চিকেন কাটলেট
#বাংলার স্ট্রীট ফুড রেসিপি। কলকাতার স্ট্রিট ফুড রেসিপি গুলোর মধ্যে চিকেন কাটলেট অতি পুরনো দিনের খুবই বিখ্যাত এক রেসিপি। সান্ধ্যকালীন টিফিনে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে একটা চিকেন কাটলেট ও মাটির ভাঁড়ে এক কাপ চা খাওয়ার তৃপ্তি আলাদা।
রান্নার নির্দেশ
- 1
হাড় ছাড়ানো মুরগির মাংস গুলোকে ভাল করে ধুয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আদা,কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর ওই মুরগির মাংসের পেস্ট এর মধ্যে এক এক করে সমস্ত মসলা গুলোকে দিতে হবে। সমস্ত উপকরণ গুলো কে মাংসর পেস্ট এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘণ্টার জন্য ফ্রিজে সেট করতে রেখে দিতে হবে
- 2
এক ঘন্টা পর ম্যারিনেট করে রাখা ওই মুরগির মাংসের পেস্ট ফ্রিজ থেকে বার করে নিয়ে সমান মাপের লেচি কেটে নিতে হবে।এবার বিস্কিটের গুড়োর মধ্যে একটা একটা করে ওই লেচি রেখে লম্বা ও চ্যাপ্টা মতো করে গড়ে নিতে হবে।
- 3
একটা প্লেটে দুটি ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ওই চিকেন কাটলেট গুলোকে প্রথমে একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে পরে আবার বিস্কিটের গুলোর মধ্যে দিয়ে ভালো করে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এইভাবে আমরা দুবার করে ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ায় রেখে ঠিকমত চিকেন কাটলেট গুলোকে ডায়মন্ড আকারে গড়ে নেব। এই চিকেন কাটলেট গুলোকে ৩০ মিনিটের জন্য আমরা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব।
- 4
কড়াইতে ভাজার জন্য পরিমান মত তেল দিয়ে, তেল গরম হবার পরে তার মধ্যে একটা একটা করে চিকেন কাটলেট ছেড়ে দেব। গ্যাসের তাপ মাঝারি রেখে চিকেন কাটলেট গুলো সোনালী রঙ ধরা অবধি ভেজে নেব। ভাজা হয়ে গেলে কাসুন্দি ও স্যালাড এবং সাথে অবশ্যই এক কাপ চা দিয়ে সাজিয়ে গরম গরম এই চিকেন কাটলেট পরিবেশন করতে হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Mithu Majumder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (2)