চিকেন বিরিয়ানী
#গার্লস কিচেন
রান্নার নির্দেশ
- 1
চিকেন ধুয়ে আদা বাটা, রসূন বাটা আরটক দই দিয়ে মাখিয়ে ফ্রীজে রেখে দিন অন্তত ১ ঘণ্টা ।
- 2
বাসমতি চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা
- 3
আলু সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিন
- 4
একটা হাড়িতে ভাতটা করার জন্য পরিমাণ মতো জল দিন,ওর মধ্যে দিন তেজপাতা,আস্ত গরম মশলা,শাহি জিরা, লবণ ও রিফাইণ্ড তেল বা ঘী
- 5
জল ফুটে গেলে চাল দিয়ে দিন ।
চালটা ৮০% হয়ে গেলে একটা চাল দাঁতে কেটৈ দেখুন নরম হয়েছে কিনা,যদি হয় তাহলে নামিয়ে ফ্যান ঝরিয়ে নিন,আর না হলে আর ২/৩ মিনিট ফুটিয়ে নিন - 6
ফ্যান ঝরানো হয়ে গেলে ভাতগুলো একটা ছড়ানো পাত্রে ঢেলে ১ চামচ ঘি / তেল মাখিয়ে পাখার হাওয়ায় ঠাণ্ডা করে নিন
- 7
পেঁয়াজকুচি একটু কর্ণ ফ্লাওয়ার মাখিয়ে বেরেস্তা করে (কর্ণ ফ্লাওয়ার মাখালে মুচমুচে হবে)তুলে রাখুন
- 8
এবার তেলে আবার পেঁয়াজবাটা দিয়ে ভাজুন,ওর মধ্যে আদা বাটা,রসুন বাটা,টমাটো বাটা দিয়ে কষুন
- 9
মশলা থেকে তেল বের হলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে কষুন
- 10
বিরিয়ানি মশলা দিয়ে দিন মাংসের মদ্ধে স্বাদ মতো নুন দিন,হলুদ ও কাশ্মিরী লঙ্কার গুঁড়ো দিন ।
- 11
কষিয়ে কষিয়ে তেল উঠিয়ে মাংস রান্না করে নিন,হয়ে গেলে নামিয়ে নিন
- 12
যেপাত্রে বিরিয়ানি দমে বসাবেন সেই পাত্রে প্রথমে ঘী বা তেল ভালো করে মাখিয়ে নিন
- 13
প্রথমে ভাত দিন তারপর আলু দিন,তারপর মাংস দিন
- 14
১ চামচ ঘী ছড়িয়ে দিন,কেশর ভেজানো দুধ 1 চামচ ছড়িয়ে দিন
- 15
১ চামচ গোলাপ জল দিন১ চামচ ক্যাওড়া জল দিনএক ফোঁটা মিঠা আতর দিন
- 16
নুন দিন,,তবে ভাত রান্নার সময় আর মাংস কষার সময় নুন দিয়েছেন,সেটা মাথায় রেখে নুনটা দেবেন
- 17
এভাবে কয়েকটি লেয়ার সাজিয়ে দিন
- 18
সাজানোর শেষে ১ চামচ ঘী ও 1 চামচ বিরিয়ানী মশলা দিয়ে দিন
- 19
পাত্রের ঢাকনা লাগিয়ে আটা মাখা দিয়ে মুখ বন্ধ করে দিন
- 20
গ্যাসে একটা পাত্রে জল বসান,জল ফুটলে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিন,তারপর আঁচ কমিয়ে দিন
- 21
খেয়াল রাখবেন যে পাত্রে জল ফুটতে দেবেন সেটা যেন বিরিয়ানির পাত্র থেকে ছোটো হয়
- 22
এভাবে দমে দিন ২০ মিনিট
- 23
20 মিনিট বাদে পরিবেশন করুন সহজ চিকেন বিরিয়ানী
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি
আমিও কিছু নতুন চেষ্টা করেছি।দেখার অনুরোধ রইলো। ভাল লাগলে অনুসরণ দেবেন।🐾