স্প্যানিশ অমলেট

এই অমলেট টি ডিম আর আলু দিয়ে তৈরি করা হয়েছে এটা ব্রেকফাস্ট হিসাবে খাওয়া যেতে পারে।এটা বাচ্চাদের টিফিনে ও দেওয়া যেতে পারে।
স্প্যানিশ অমলেট
এই অমলেট টি ডিম আর আলু দিয়ে তৈরি করা হয়েছে এটা ব্রেকফাস্ট হিসাবে খাওয়া যেতে পারে।এটা বাচ্চাদের টিফিনে ও দেওয়া যেতে পারে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে।
- 2
পেঁয়াজ কুচি করে নিতে হবে।
- 3
লঙ্কা কুচি করে নিতে হবে।
- 4
ডিম,গোলমরিচ গুঁড়ো, লঙ্কা কুচি, নুন, সব একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 5
কড়াইতে তেল গরম হলে আলুটা ভাজতে হবে।
- 6
আলু একটু ভাজা হলে পেঁয়াজ ও নুন দিতে হবে।
- 7
আরো কিছুক্ষণ ভাজতে হবে।
- 8
আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করে নিতে হবে।
- 9
আলু ও পেঁয়াজ ভাজা ডিমের গোলায় দিয়ে আরও একবার ফেটিয়ে নিতে হবে।
- 10
এবার প্যানে অল্প তেল দিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে।
- 11
একপিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়।
- 12
দু পিঠ ভালো করে ভাজা হলে নামিয়ে নিতে হবে।
- 13
নামিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করুন স্প্যানিশ অমলেট।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি