রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,সাদা তেল, নুন, জোয়ান দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে।
- 2
মাখা হয়ে গেলে ডো টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিট।
- 3
এবার একটা বাটিতে আলু সেদ্ধ, নুন,পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ও হলুদ,লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে মেখে নিতে হবে।
- 4
এবার ডো টা রুটির মতো বেলে নিতে হবে।
- 5
এর পর আলুর পুর টা দিয়ে দিতে হবে। সাইডে একটু করে ফাঁকা রাখতে হবে।
- 6
এবার একদিক থেকে মুরে রোল করে নিতে হবে শেষের অংশটা জল লাগিয়ে আটকে দিতে হবে যাতে খুলে না যায়।
- 7
এবার এই রোলটা ছুরি দিয়ে কেটে নিতে হবে ঠিক এইভাবে।
- 8
এবার একটা বাটিতে অল্প ময়দা,নুন ও জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে।
- 9
এবার কড়াইতে সাদা তেল গরম করে ব্যাটারি পিনহুইল গুলো ডুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে।
- 10
নামিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/8469522










মন্তব্যগুলি