স্টাফড মুগডাল চিলা

#পঞ্চব্যঞ্জন।
উওর ভারতের জনপ্রিয় রেসিপির মধ্যে চিলা রেসিপি জলখাবার হিসাবে বিশেষ ভাবে খ্যাত। বিভিন্নজায়গায় এই চিলা অন্যান্য অনেক ধরনের উপাদান দিয়ে তৈরি হয়, কিন্তু রাজস্থান অঞ্চলেএই চিলা রেসিপি মুগ ডাল দিয়েই তৈরি করা হয়। কিন্তু রাজস্থানিদের চিলা রেসিপিতে প্রচুর পরিমানে ঘি এর প্রয়োগ হয়, নিজেদের সুস্থতার কথা মাথায় রেখে আমি খুবই কম ঘি ব্যবহার করেছি ।
স্টাফড মুগডাল চিলা
#পঞ্চব্যঞ্জন।
উওর ভারতের জনপ্রিয় রেসিপির মধ্যে চিলা রেসিপি জলখাবার হিসাবে বিশেষ ভাবে খ্যাত। বিভিন্নজায়গায় এই চিলা অন্যান্য অনেক ধরনের উপাদান দিয়ে তৈরি হয়, কিন্তু রাজস্থান অঞ্চলেএই চিলা রেসিপি মুগ ডাল দিয়েই তৈরি করা হয়। কিন্তু রাজস্থানিদের চিলা রেসিপিতে প্রচুর পরিমানে ঘি এর প্রয়োগ হয়, নিজেদের সুস্থতার কথা মাথায় রেখে আমি খুবই কম ঘি ব্যবহার করেছি ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্রীন চাটনী বা সবুজ চাটনি বানিয়ে নেবার জন্য গ্রীন চাটনীর সব উপকরণ মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিলেই গ্রীন চাটনী বা সবুজ চাটনি তৈরি
- 2
লাল মিষ্টি চাটনি তৈরির উপকরণ মিক্সিতে ব্লেন্ড করে কড়াইয়ে জ্বাল দিয়ে থকথকে বানিয়ে নিতে হবে লাল মিষ্টি চাটনী তাহলেই তৈরি
- 3
আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালের জল ফেলে দিয়ে মিক্সারে কাঁচালংকা ও নুন দিয়ে পেস্ট করতে হবে। (প্রয়োজন হলে খুব সামান্য জল দিয়ে পেস্ট বানাতে হবে)
- 4
এবারে পেস্ট টা একটা বড় পাত্রে ঢেলে নিয়ে হাতার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে, ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষন না পুর তৈরি হচ্ছে।
- 5
পুরের জন্য ফ্রায়িংপ্যানে ঘি/মাখন দিয়ে জিরা এবং হিং ফোড়ন দিতে হবে
- 6
ফোড়নের সুগন্ধ আসলে, সেদ্ধ টুকরো আলু ও মটরশুঁটি দিয়ে কিছুক্ষন নেড়ে নিতে হবে
- 7
এরপর একে একে পুরের জন্য বাকি শুকনো মশলা ও নুন দিয়ে আরও কিছুক্ষন ভালো করে নাড়তে হবে
- 8
এবারে সেদ্ধ আলু গুলি একটু ম্যাস করে দিয়ে গ্যাস বন্ধ করতে হবে।
- 9
এবারে চিলা ভাজার জন্য প্যানে ঘি ব্রাশ করে, গ্যাসের আঁচ থেকে প্যান একটু উঁচুতে ধরে ১ ১/২ হাতা করে ডালের মিশ্রন প্যানে ঢেলে দিতে হবে।
- 10
প্যান উঁচু করে ধরেই দ্রুত হাতে, হাতার পিছন দিক দিয়ে ডালের মিশ্রন ছড়িয়ে দিতে হবে যতটা পাতলা করা যায় সেইভাবেই
- 11
এবারে চারিদিকে একটু একটু করে ঘি ছড়িয়ে দিয়ে হাতার পিছন দিয়ে চেপে চেপে একদিক সেঁকে নিতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষনে না উপরের ভাগ শুকনো হচ্ছে।
- 12
উপরের ভাগে শুকনো ভাব হলেই উলটে দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে সেইদিকেও ২ মিনিট মত সেঁকে নিতে হবে, এবং নামিয়ে অন্য পাত্রে রাখতে হবে। এইভাবে প্রতিটি চিলা ভেজে তুলে নিতে হবে।
- 13
প্রতিটি চিলাভাজা হলে এর উপরে মাঝখান বরাবর আলুর স্টাফিং দিয়ে গ্রীন চাটনী ও লাল মিষ্টি চাটনি দিয়ে ভাজ করতে হবে।
- 14
পরিবেশনের সময়ে গরম অবস্থায় এই দুই চাটনীর সাথেই পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি