মিক্সড ফ্রাইড রাইস
জনপ্রিয় চৈনিক পদ
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে নুন ও সাদা তেল দিয়ে ৮০% রান্না করতে হবে। এবার ডিম টা গুঁড়ো করে ভেজে রাখতে হবে, চিংড়ি মাছ ভেজে তুলে রাখতে হবে। চিকেন গুলো অল্প সেদ্ধ করে ছাড়িয়ে তেলে ভেজে নিতে হবে।
- 2
এবার একটা বড় পাত্রে সাদা তেল গরম করে ওতে গাজর,বিনস,ক্যাপসিকাম, রসুন কুচি ও পেঁয়াজ কুচি পর পর এক এক করে দিয়ে ভাজতে হবে।
- 3
তারপর ওর মধ্যে ডিম, চিংড়ি মাছ ভাজা, চিকেন সব দিয়ে হালকা করে মেশাতে হবে। তারপর নুন, গোলমরিচ, সোয়া সয়া সস, ভিনেগার সব দিতে হবে। ভালো করে মিশিয়ে ওপরে বাঁধাকপি ও স্পিরিং ওনিয়ন / পিঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/8743146





মন্তব্যগুলি